× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গরু চোর ধরতে গিয়ে প্রাণ গেল শ্রমিকদল নেতার

বরিশাল অফিস

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১২:২৬ পিএম

গরু চোর ধরতে গিয়ে প্রাণ গেল শ্রমিকদল নেতার

বরিশালের উজিরপুরে চোরের গাড়ির ধাক্কায় সাগর মোল্লা (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার রাত আড়াইটার (৮ অক্টোবর) দিকে নতুন শিকারপুর এলাকার বেপারী বাড়ির সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত সাগর মোল্লা সাকরাল গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লার ছেলে। তিনি বড়াকোঠা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের সহ-সভাপতি।

স্থানীয়রা জানান, সাকরাল গ্রামের আনিছ হাওলাদারের গরু ও বাছুর চুরি করে অজ্ঞাত চোরেরা ট্রাকযোগে পালানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে গ্রামবাসী মহাসড়কে চোরদের গতিরোধ করার চেষ্টা করে। এ সময় ট্রাকচালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে সাগর মোল্লাসহ তিনজনকে চাপা দেয়। এতে সাগর মোল্লা ঘটনাস্থলেই নিহত হন। নাঈম হাওলাদার ও কাউসার হাওলাদার গুরুতর আহত হন। তাদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাগর মোল্লার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা