× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের শাপলা প্রতীক চেয়ে ইসিকে চিঠি এনসিপির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১৬:৪২ পিএম

ফাইল ফটো।

ফাইল ফটো।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আবারও শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ইমেইলে এ চিঠি পাঠান। এতে শাপলার ভিন্ন ভিন্ন কয়েকটি ভার্সনের নমুনা ছবি সংযুক্ত করা হয়েছে।

চিঠিতে এনসিপি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির গঠিত কমিটির চূড়ান্ত খসড়ায় ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত থাকার আশ্বাস পেয়েছিল তারা। এরপর দলটি একাধিকবার চিঠি দিয়ে শাপলা বা এর ভিন্ন ভার্সনকে প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়ার অনুরোধ জানায়।

তবে ইসির দেওয়া ৫০টি বিকল্প প্রতীকের প্রস্তাব এনসিপি প্রত্যাখ্যান করেছে। দলটির দাবি, শাপলা প্রতীক তাদের সমর্থক ও জনগণের সঙ্গে গভীর সংযোগ স্থাপন করেছে, তাই অন্য কোনো প্রতীক গ্রহণ সম্ভব নয়

চিঠিতে আরও উল্লেখ করা হয়, শাপলা প্রতীক বরাদ্দে কোনো আইনি বাধা নেই বলে বহু আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল মত দিয়েছেন। এনসিপির অভিযোগ, নির্বাচন কমিশন উদ্দেশ্যমূলকভাবে তাদের নিবন্ধন ও প্রতীক বরাদ্দ প্রক্রিয়ায় বিলম্ব করছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে এবং কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা