× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীর দুর্গাপুর

উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে শোকজ, ইউনিয়ন কমিটি স্থগিত

দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১৪:১৫ পিএম

উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে শোকজ, ইউনিয়ন কমিটি স্থগিত

রাজশাহীর দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেনকে শোকজ (কারণ দর্শানোর) নোটিস পাঠিয়েছে জেলা বিএনপি। আগামী তিনদিনের মধ্যে তাদেরকে নোটিসের জবাব দিতে বলা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদের এই নোটিস দেওয়া হয়।  এছাড়া উপজেলার ৬টি ইউনিয়ন বিএনপির সদ্যঘোষিত কমিটি স্থগিত করা হয়েছে। 

গত সোমবার (৬ অক্টোবর) রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু সাইদ চাঁদ স্বাক্ষরিত দুটি পৃথক চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।

শোকজ চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর দূর্গাপুর উপজেলা বিএনপির ৬টি ইউনিয়ন কমিটি স্থানীয় সকলের সঙ্গে সমন্বয় না করে অনুমোদন করা হয়। ফলে দলের ভেতরে ও বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত হওয়ার অপরাধে কেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- তার লিখিত জবাব আগামী তিনদিনের মধ্যে দিতে বলা হয়েছে।

আরেক চিঠিতে, রাজশাহী বিভাগের বিএনপি সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের নির্দেশক্রমে দুর্গাপুর উপজেলা বিএনপি কতৃক ঘোষিত ১ নম্বর নওপাড়া, ২ নম্বর কিসমত গণকৈড়, ৩ নম্বর পানানগর, ৪ নম্বর দেলুয়াবাড়ী, ৫ নম্বর ঝালুকা ও ৭ নম্বর জয়নগর ইউনিয়ন কমিটি স্থগিত করা হয়েছে।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ বলেন, দুর্গাপুরে বিএনপির ইউনিয়ন কমিটিগুলো স্থগিত ও কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা