প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ০১:১৯ এএম
তারেক রহমান
প্রায় ১৭ বছর ধরে বিলেতে প্রবাসী জীবনযাপনকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর মিডিয়ার মুখোমুখি হয়েছেন। বিবিসি বাংলায় সাক্ষাৎকার দিয়েছেন তিনি। ৫ অক্টোবর, রোববার ওই সাক্ষাৎকারের বিষয়টি বিবিসি বাংলা জানিয়েছে এক ফেসবুক পোস্টে।
তারেক রহমান এ সাক্ষাৎকারে নির্বাচন,
জাতীয় ও রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন বলে জানানো হয় বিবিসি বাংলার ফেসবুক
পোস্টে।
সাক্ষাৎকারটি দুই পর্বে ৬ অক্টোবর
সোমবার এবং ৭ অক্টোবর মঙ্গলবার বিবিসি বাংলার
ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের
আমলে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়ানো হয়েছিল অনুগত বিচারকের
মাধ্যমে। ২০২৪ সালের ৫ আগস্টের পর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।