× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই সনদ বাস্তবায়নের জন্য ভোটের আগে গণভোট হতে পারে: জামায়াত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১৯:১১ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫ ১৯:২০ পিএম

ফাইল ফটো।

ফাইল ফটো।

জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি নিশ্চিত করতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই গণভোট আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতিতে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

গণভোট কবে হবেএই প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণ গণভোটে অভ্যস্ত নয়। আমরা মনে করি, এটি যাতে জাতীয় নির্বাচনকে কোনো সমস্যায় না ফেলে, নভেম্বর বা ডিসেম্বরেই করা যেতে পারে। নির্বাচনের তফসিলের আগেও করতে পারি। গণভোট হয়ে গেলে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কোনো বাধা নেই। জনগণকে জটিল অবস্থায় না ফেলে সহজভাবে এগোলেই আমরা বাঁচি, জাতিও বাঁচে।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি রচনার জন্য যদি গণভোট করা হয়, তবে এটি সবচেয়ে গ্রহণযোগ্য হবে। পরে কেউ চ্যালেঞ্জ করলে টিকবে না, পার্লামেন্টও এটাকে প্রত্যাখ্যান করতে পারবে না।

তিনি উল্লেখ করেন, গণভোটের ফলাফল যদি আমাদের বিপক্ষেও যায়, আমরা ছাড় দেব। সংস্কারের বিষয়ে আমরা সবসময় সক্রিয় ছিলাম। সনদ বাস্তবায়নের আইনি ভিত্তির জন্য গণভোটের পক্ষে সব রাজনৈতিক দলই একমত হয়েছে।

হামিদুর রহমান আযাদ বলেন, গণভোট আগে হবে না পরেএটি আলোচনার বিষয়। তবে সব দলই গণভোটের পক্ষে একমত। নির্বাচন কমিশনই গণভোট আয়োজন করবে। সরকার নির্বাচন কমিশনকে নির্দেশ দিলে কমিশন সেই আয়োজন করতে পারবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা