× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোটের জন্য পোলিং এজেন্টদের প্রস্তুত করছে জামায়াত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ২১:৫১ পিএম

ছবি: ফেসবুক পেজ।

ছবি: ফেসবুক পেজ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন বিভাগের উদ্যোগে ‘পোলিং এজেন্ট প্রশিক্ষক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে এ কর্মসূচি আয়োজন করা হয়।

প্রোগ্রামের শুরুতে দারসুল কোরআন পেশ করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী ইতোমধ্যেই ৫ দফা দাবি তুলে ধরেছে।


তিনি আরও জানান, এ দাবির প্রতি জনগণের ব্যাপক সাড়া মিলেছে এবং নিয়মতান্ত্রিক আন্দোলন চলছে। সরকারকে দ্রুত জনগণের এই দাবি মেনে নিতে হবে, অন্যথায় আন্দোলন আরও কঠোর হবে বলে সতর্ক করেন তিনি। একই সঙ্গে তিনি জামায়াত ঘোষিত দ্বিতীয় দফার তিন দিনের কর্মসূচিতে দেশবাসীকে ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানান।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাচন বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এবং সদস্য মোবারক হোসাইন। এ ছাড়া ডেলিগেটদের পক্ষ থেকেও দিকনির্দেশনামূলক মতামত উপস্থাপন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা