× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছেন : এনসিপি নেতা শাহীন

বাউফল প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ১৬:০১ পিএম

শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছেন : এনসিপি নেতা শাহীন

এনপিসির যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অ্যাড. মুজাহিদুল ইসলাম শাহীন বলেছেন, শাপলা এককভাবে জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকে পাটপাতা, ধানের শীষের সাথে ভাসমান শাপলা রয়েছে। সব মিলে জাতীয় প্রতীক এবং সংবিধানে সেভাবেই বলা আছে। আমরা শুধু শাপলা ফুলকে এনসিপির প্রতীক হিসেবে চেয়েছি, কিন্তু আমাদের শাপলা প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছেন। তাদের (নির্বাচন কমিশন) মধ্যে নিরপেক্ষহীনতা দেখছি না। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে পটুয়াখালীর বাউফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, জাতীয় ফল কাঠাল, জাতীয় পশু বাঘও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক হিসেবে দেখা আছে। জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লাও উচ্চ আদালতের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। তারপরেও তারা সেটা প্রতীক হিসেবে পেয়েছেন। কিন্তু এনসিপিকে শাপলা দেয়ার ক্ষেত্রে বিভিন্নভাবে বায়াস (পক্ষপাতী) হয়ে তারা বিভিন্ন কথা বলছেন, যা আইনের সাথে সাংঘর্ষিক এবং মানুষের কাছে অপছন্দনীয়।

আগামী নির্বাচন প্রসঙ্গে এ নেতা বলেন, এনসিপি মানুষের প্রয়োজনে, জনগণের স্বার্থ রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের দল এনসিপি, যা বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দিবেন। 

কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলার প্রধান সমন্বয়কারী ইসলাম, জেলা যুগ্ম সমন্বয়কারী বশির উদ্দিন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা