× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচিত সরকার না হলে চলমান সংকট দূর করা যাবে না: তানিয়া রব

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৪ পিএম

নির্বাচিত সরকার না হলে চলমান সংকট দূর করা যাবে না: তানিয়া রব

স্থিতিশীল, নির্বাচিত সরকার গঠন করতে না পারলে চলমান সংকট দূর করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগতিতে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় যুব পরিষদের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তানিয়া রব বলেন, পিআর পদ্ধতি ভালো, তবে আমাদের জন্য নতুন। এখন পিআর পদ্ধতির কথা বলে সময়ক্ষেপণ করা হচ্ছে। আমরা রাজনৈতিক মহল রাষ্ট্রকে নিশ্চয়ই ঝুঁকির মধ্যে রাখবো না। 

রামগতি উপজেলা যুব পরিষদের সভাপতি হান্নান হাওলাদারের সভাপতিত্বে ও রামগতি পৌর যুব পরিষদের আহবায়ক বাছেত আলম বাবরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, জেএসডির রামগতি উপজেলা সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা