× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমন বাংলাদেশ চাই যেখানে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য হবে মুখ্য : সারজিস আলম

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০০ পিএম

এমন বাংলাদেশ চাই যেখানে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য হবে মুখ্য :  সারজিস আলম

আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য মুখ্য হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় রীতি মেনে চললেও অন্য ধর্মের প্রতি সম্মান দেখানো অত্যন্ত জরুরি। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, আমাদের সনাতন ধর্মালম্বী ভাইবোনরা তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উদযাপন করছেন। তাদের খোঁজখবর নেওয়া, শুভেচ্ছা জানানো এবং যৌক্তিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করাই আমাদের দায়িত্ব। আমরা চাই বৈষম্যহীন সম্পর্ক গড়ে উঠুক, যেখানে কারও প্রাপ্য বঞ্চিত না হয় এবং কেউ অতিরিক্ত সুবিধাও না পায়।

তিনি বলেন, অনেক জায়গায় সনাতন ধর্মালম্বীদের স্থায়ী মন্দির নেই বা অস্থায়ীভাবে পূজা অনুষ্ঠিত হয়, এ বিষয়গুলো জানার চেষ্টা করা হচ্ছে। এনসিপি ছোট পরিসরে হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে আরও কাজ করবে।

উদার মানসিকতা নিয়ে এগোতে পারলে শুধু পঞ্চগড় নয়, গোটা বাংলাদেশ প্রত্যাশার চেয়েও দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সারজিস আলমের। দুর্গামন্দির পরিদর্শনকালে সারজিস আর্থিক সহায়তাও প্রদান করেন।

এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তেঁতুলিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিব, জেলা যুবশক্তির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবু কায়েস বাবুসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা