প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৬ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৯ পিএম
জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন, সুনিদিষ্ট মামলায় মামুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে ৪ নভেম্বর ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। তিনি আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার একাধিক মামলা রয়েছে।