× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিয়ার মাজারে ডেজার শ্রদ্ধা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৩ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৩ পিএম

জিয়ার মাজারে ডেজার শ্রদ্ধা

রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ডেজার নেতারা। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ডুয়েট এক্স জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশনের (ডেজা) নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পক্ষ থেকে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ফাতেহা পাঠ করে দোয়া মোনাজাত করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (অ্যাব) আহ্বায়ক এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, অ্যাবের সাবেক মহাসচিব ও আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ।

এসময় ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আলম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান চুন্নু ছাড়াও বিশিষ্ট পেশাজীবী, অ্যাব ও ডেজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা