× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ দফা দাবিতে কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৮ পিএম

৫ দফা দাবিতে কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

পিআর পদ্ধতি ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী। উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সাবেক নায়েবে আমির মোসাদ্দেক ভূঁইয়া, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামসহ অন্যান্য জেলা ও উপজেলা নেতারা।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী। তিনি বলেন, দেশে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা