× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি থেকে অর্ধশতাধিক কর্মীর জামায়াতে যোগদান

চাটমোহর (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৪ পিএম

বিএনপি থেকে অর্ধশতাধিক কর্মীর জামায়াতে যোগদান

পাবনার চাটমোহরে বিএনপি থেকে অর্ধশতাধিক কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন সেখানকার স্থানীয় বিএনপিপন্থী কর্মী-সমর্থকরা। জামায়াত ইসলামী মূলগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি মো. হোসাইন আহম্মেদের সভাপতিত্বে ওই যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আলি আজগর।

এ সময় সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা শাখার সভাপতি মওলানা আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জামায়াতে ইসলামীর চাটমোহর পৌর শাখার সভাপতি মো. সোলায়মান হোসেন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজ উদ্দিন, যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা শাখার সদস্য ওলিউল্লাহ সরকার প্রমুখ।

চাটমোহর উপজেলা জামায়াতের সভাপতি মওলানা আব্দুল হামিদ বলেন, জামায়াতের ইসলামীর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদক, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে এবং ইসলামী আইন ও শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে বিএনপি থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা