× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমরা বিএনপি পরিবার

তারেক রহমানের পক্ষ থেকে গাছের চারা বিতরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৩ পিএম

তারেক রহমানের পক্ষ থেকে গাছের চারা বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বাড্ডার সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলে দেশীয় ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। 

‘আমরা বিএনপি পরিবার’র উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম।

সংক্ষিপ্ত আলোচনা শেষে ‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে স্কুল ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, রুবেল আমিন ও শাহাদত হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি জামিল হোসেন, বর্তমান সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. রাফি হোসেন আব্দুল্লাহ, প্রধান শিক্ষক ড. মুহাম্মদ হারুন-অর রশিদ, বাড্ডা থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির বাবু, গুলশান থানা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. শাহাজাহান কবির, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ।

উল্লেখ্য, মানবিক সেবামূলক কর্মসূচি পরিচালনার পাশাপাশি সারাদেশে ফলজ, ঔষধি, ফুল ও বনজ বৃক্ষের চারা রোপণ অভিযান অব্যাহত রেখেছে ‘আমরা বিএনপি পরিবার’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা