× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শপথ পড়ে ৪০০ জন সনাতন ধর্মী যোগ দিলেন বিএনপিতে

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪১ পিএম

শপথ পড়ে ৪০০ জন সনাতন ধর্মী যোগ দিলেন বিএনপিতে

মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের মান্দের পাড়া গ্রামের পূজামণ্ডপ প্রাঙ্গণে শপথ পড়ে ৪০০ জন সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ বিএনপিতে যোগদান করেছেন। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টায় স্থানীয় সাবেক আওয়ামী লীগ সমর্থক জীবন মন্ডলের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। 

আয়োজিত অনুষ্ঠানে এই যুবদল নেতা সনাতন ধর্মের নারী-পুরুষদের হাত উঁচু করে শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে বিএনপিতে যোগদান করান।

এ সময় বিএনপিতে যোগদান অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নারীর-পুরুষদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষেরও উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে, হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষদের এই যোগদানের বিষয়ে জানতেন না উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নিখিল বিশ্বাস বলেন, আমারা এখানে ৪০০ জন হিন্দু সম্প্রদায়ের লোক আছি, আমরা রবিউল ইসলাম নয়নের হাত ধরে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ  দিলাম। আমরা মান্দের পাড়াবাসী কথা দিচ্ছি একশ’ শতাংশ ভোট বিএনপিতে দিয়ে প্রিয়নেতা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করব। যুবনেতা নয়ন ভাই কথা দিয়েছেন, মান্দের পাড়াবাসীর সুখে-দুখে এবং বিপদে তিনি পাশে থাকবেন। 

বক্তব্যে নিখিল বিশ্বাস স্লোগান দেন, ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’। এ সময় যোগদান অনুষ্ঠানে সনাতন ধর্মালম্বীরা স্লোগানে, স্লোগানে আয়োজিত অনুষ্ঠানটি মুখরিত করে তোলেন।

অনুষ্ঠানে বিএনপিতে যোগদানকারীদের উদ্দেশ্যে রবিউল ইসলাম নয়ন বলেন, ‘আমরা সবাই একে অপরের ভাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের সুখে-দুঃখে পাশে থাকব। আপনাদের নিরাপত্তার দায়িত্ব দলের পক্ষ থেকে আমি গ্রহণ করছি। আমরা একসঙ্গে তারেক রহমানের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।

সাবেক আওয়ামী লীগ সমার্থক ইউপি সদস্য জীবন বলেন, আমরা হিন্দু সম্প্রদায় সব সময় নির্যাতিত। আমাদের উপায় নেই, তাই নিরাপত্তার কারণে আমরা বিএনপিতে যোগদান করেছি।

উপজেলা বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করা শর্তে বলেন, হিন্দু সম্প্রদায়ের অধিকসংখ্যক নারী-পুরুষ বিএনপিতে যোগদানের বিষয়টি আমরা কেউই জানতাম না। বুধবার সকালে আমরা বিষয়টি জানতে পারি। যোগদান পর্বের অনুষ্ঠানটি অনেকটাই নীরবে হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা