× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাশে আ. লীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৬ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

বরিশালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বরিশাল মেট্রোপলিটনের কোতয়ালী মডেল থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা হলেন- মহানগর আওয়ামী লীগ নেতা ও বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাবেক সভাপতি মমিন উদ্দিন কালু, ছাত্রলীগ নেতা অন্তু, রাব্বি এবং ছবির। তাদের মধ্যে মমিন উদ্দিন কালু জুলাই অভ্যুত্থানে হামলা মামলার এজাহারভুক্ত আসামি।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর টিয়াখালী, হাটখোলা এবং আমতলার মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন তারা। এসময় ওইসব এলাকা থেকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়। তাদেরকে জুলাই অভ্যুত্থান পরবর্তী দায়ের হওয়া রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা