× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে টাকার বিনিময়ে যুবশক্তির কমিটি গঠন করার অভিযোগ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৭ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

গণঅভ্যুত্থানের আহত ও শহীদদের আত্মত্যাগের সাথে বেইমানি করে কিশোরগঞ্জে টাকার বিনিময়ে যুবশক্তির কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করছেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াজ ইবনে জসিম। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আইনুল ইসলাম ঝলক, জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক এস. এম. রাজিব, ওয়ারিয়র্স অফ জুলাই সদস্য মামুন মিয়া, যুগ্ম সদস্য সচিব শুভসহ কয়েকজন জুলাই আন্দালনকারী।

সংবাদ সম্মেলনে ইয়াজ ইবনে জসিম বলেন, আমাকে যুগ্ম আহ্বায়ক রাখা হলেও পুরো কমিটিই বিতর্কিত। আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি, অথচ বাইরে থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের এনে বড় পদে বসানো হয়েছে। মুখ্য সংগঠক আলিমুল হক দীর্ঘদিন সেচ্ছাসেবক দলের সক্রিয় কর্মী হিসেবে কাজ করেছেন। টাকার বিনিময়ে এবং কিছু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় হঠাৎ করে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অবিলম্বে এই কমিটি স্থগিত না করা হলে আমরা কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো।

নবগঠিত কমিটির শীর্ষ দুই পদে থাকা আহ্বায়ক মোহাম্মদ মাহফুজুর রহমান ও মুখ্য সংগঠক আলিমুল হক আলিমের বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠেছে, তারা অতীতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। শুধু তা-ই নয়, নতুন কমিটিতে অন্তর্ভুক্ত কয়েকজনের বিরুদ্ধে মামলা বাণিজ্যের মতো কর্মকাণ্ডে জড়িত থাকারও অভিযোগ তোলা হয়েছে।

আইনুল ইসলাম ঝলক বলেন, এই কমিটিতে আওয়ামী লীগের বড় বড় নামধারী ও আত্মীয়-স্বজনদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। কমপক্ষে ৭-৮ জন আওয়ামী লীগপন্থি এতে অন্তর্ভুক্ত। এমনকি আওয়ামী লীগের কয়েকজন নেতা প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে আহ্বায়ক মাহফুজুর রহমান সাবেক ছাত্রলীগ নেতা। এভাবে যুবশক্তিকে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে।

আহ্বায়ক মাহফুজুর রহমান বলেন, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমার চাচাতো ভাই মাহমুদ পারভেজ কিশোরগঞ্জ পৌর সভার সাবেক মেয়র ছিলেন। আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, তবে কখনো কোনো পদে ছিলাম না। ২০০৭ সাল থেকেই তিনি রাজনীতি থেকে দূরে ছিলাম। বটতলা বাজার কমিটির পদে থাকার কারণে সাবেক সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিকের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয়েছে। সেটাকেই এখন ভুলভাবে প্রচার করা হচ্ছে।

আলিমুল হক জানান, তিনি দীর্ঘদিন ধরে মহিনন্দ ইউনিয়নের বিভিন্ন বাজারের ইজারাদার। এ কারণে বহু অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের সঙ্গে তার ছবি তুলতে হয়েছে। আর সেই ছবিগুলো দিয়েই এখন অপপ্রচার চালানো হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা