× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৫০ আসনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এনসিপি: নাসীরুদ্দীন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৬ পিএম

১৫০ আসনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এনসিপি: নাসীরুদ্দীন

আগামী জাতীয় নির্বাচনে এনসিপি ৩০০ আসনেই প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘১৫০ আসনে এনসিপি জয়ী হবে। এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’

সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে এনসিপির বৈঠকের পর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দলের প্রতীক বরাদ্দ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দলীয় প্রতীক হিসেবে শাপলার বিষয়ে এনসিপি কোনো ছাড় দেবে না। শাপলা না দিলে কীভাবে আদায় করে নিতে হয়, তা আমরা জানি। আমাদের দলের প্রতীক হিসেবে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা দিতে হবে। এর ব্যত্যয় করা যাবে না।’

অন্য দলের সঙ্গে একীভূত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ধর্মভিত্তিক ব্লক, বিএনপি ব্লকের বাইরে আমাদের নেতৃত্বে আলাদা ব্লক হবে। গত ১৫ বছরে যারা আন্দোলন করেছে, দল গঠন করেছে, যতগুলো ব্যানার আছে, সবগুলো দল একীভূত হবে। একীভূত হওয়ার পর দলের নাম এনসিপিই থাকবে, প্রতীকও থাকবে এনসিপিরই। তবে কী প্রক্রিয়ায় হবে, সেটা নিয়ে আলোচনা চলছে।’

নাসীরুদ্দীন আরও বলেন, ‘পরবর্তী আন্দোলন হবে ব্যালটের। সেখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টির নাম থাকবে না। আগামীর নির্বাচন হবে দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে নির্বাচন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা