নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৪ পিএম
প্রবা ফটো।
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে। আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু হবে। যত ষঢ়যন্ত্র করুক নির্বাচনকে ব্যাহত করতে। মানুষ সচেতন আছে, আমরা এই ষড়যন্ত্রের মোকাবিলা করবো।
রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী প্রচারণামূলক পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, তারেক রহমান দীর্ঘ সতেরো বছর বিদেশে থেকেও আমাদের পথ দেখিয়েছেন। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেছে। যাদের দাম্ভিকতা ছিল তারা সবাই পালিয়েছে। এখন বাংলাদেশের মানুষ বিএনপির কাছে অনেক কিছু প্রত্যাশা করে।
তিনি বলেন, আমি দুঃসময়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির দায়িত্বে ছিলাম। আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই যেন বিএনপি জয়লাভ করে সেটা আমাকে দেখতে হবে। যেই মনোনয়ন পাক, আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন।