× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহীদ জিয়া জাতির সঙ্গে প্রতারণা করেননি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৭ পিএম

শহীদ জিয়া জাতির সঙ্গে প্রতারণা করেননি

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির সঙ্গে প্রতারণা করেননি। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। তিনিই প্রথম বেকার সমস্যা সমাধানে বিদেশে বাংলাদেশের যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন। পক্ষান্তরে, যিনি স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল, তিনি সেইফজোন করাচিতে চলে গেলেন। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কামরুল হুদা রাতে চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নের কাতালিয়া শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান ও নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া নারীদের অবৈতনিক শিক্ষা, উপবৃত্তি, বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা প্রথম চালু করেছেন। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহির্বিশ্বে দেশের অপ্রচলিত গার্মেন্টস শিল্প, হিমায়িত খাদ্য, হস্তশিল্প, চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার সম্প্রসারণ করেছিলেন।

কাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ, চৌদ্দগ্রাম পৌর বিএনপির সহ-সভাপতি শরিফুল ইসলাম দুলাল, চৌদ্দগ্রাম উপজেলা কৃষক দলের সভাপতি শাহ আলম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা