× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনৈতিক দলের একমত হওয়া বিষয়ে আইনি বৈধতা দেয়া হোক: এটিএম আজহারুল

রংপুর অফিস

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৪ পিএম

রাজনৈতিক দলের একমত হওয়া বিষয়ে আইনি বৈধতা দেয়া হোক: এটিএম আজহারুল

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ঐক্যমত কমিশনের মাধ্যমে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলোর আইনি বৈধতা দেয়া হোক। এখন পর্যন্ত সেসব বিষয়ে তেমন কোন সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, জামায়াতে ইসলামী জনমত সৃষ্টির জন্য সারাদেশব্যাপী কর্মসূচি পালন করছে। আমরা আশা করছি ঐক্যমত কমিশনে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলোর জন্য আইনি বৈধতা দেয়া হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর একটি হাসপাতালে বদরগঞ্জ উপজেলা আমির মাওলানা কামরুজ্জামানের শারীরিক অবস্থা খোঁজ-খবর নেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এটিএম আজহারুল ইসলাম বলেন, শহীদ আবু সাঈদ রক্ত দিয়েছিল দেশটি যেন আগের শাসন থেকে নতুন শাসনের দিকে ফিরে যায়। জামায়াতে ইসলামী সেই পরিবর্তন চায়। বিগত ফ্যাসিস্ট সরকার দেশটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল, যেন তারা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাহবুব রহমান বেলাল, বদরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মিনহাজুল ইসলাম, মহানগর ছাত্র শিবিরের সভাপতি নুরুল হুদাসহ অন্যরা।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা