× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ দফা দাবিতে যুগপৎ কর্মসূচি ঘোষণা মামুনুল হকের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩০ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩১ পিএম

সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে যুগপকর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, আমাদের দাবিগুলো কেবল রাজনৈতিক অংশগ্রহণের জন্য নয়, এগুলো দেশের জনগণের অধিকার এবং ন্যায়পরায়ণতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। জনগণ যেন নির্ভরযোগ্য, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেএটি নিশ্চিত করতেই আমরা এ দাবি উত্থাপন করছি।

পাঁচ দফা দাবিগুলো হলো-

১. জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন।

২. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ।

৩. নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি।

৪. জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা।

৫. সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন।

দাবি আদায়ে সংগঠনটি তিন দফা কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচিগুলো হলো-১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ এবং ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী জেলা ও উপজেলায় বিক্ষোভ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা