× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যাসিবাদের পর সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিচ্ছে: গয়েশ্বর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৮ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছি, এখন সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিচ্ছে; যা কাঙ্খিত গণতন্ত্রের পথে বাধা। এ অবস্থায় কাঙ্খিত গণতন্ত্র ফিরে পেতে দলের নেতাকর্মীদের সংযত আচরণ করতে হবে।’

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে হিউম্যান রিসার্চ এন্ড এনালাইসিস ফাউন্ডেশন (হিউরাফ) আয়োজিত ‘জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘একে অন্যের প্রতি কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। একে অন্যের প্রতি কাদা ছোড়াছুড়ি সোশ্যাল মিডিয়ায় চলে যাচ্ছে। আমি আমাদের আত্মসমালোচনা করছি। আমাদের সংযত হতে হবে।’

তিনি আরও বলেন, ‘এমপি হব, মন্ত্রী হব; এসব নিয়ে একে অন্যের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে সব প্রার্থীদের জনগণের কাছে যেতে হবে। তাহলে তাকে (এমপি প্রার্থী থেকে) কেউ ঠেকাতে পারবে না।’

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘শেখ হাসিনার রেখে যাওয়া সব লোকজন প্রশাসনে, এদের সঙ্গে জামায়াতের লোকও সেখানে। এ কারণে অন্তর্বর্তী সরকারের কাউকে কোন কাজ করতে দেখছি না। কয়েকজন ছাড়া কাউকে কোন কথাও বলতে দেখছি না। নির্বাচনের তারিখও তারা ঘোষণা করেনি। অন্যদিকে নেপালে সরকার পতনের পর মার্চে নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির অন্তবর্তী সরকার।’

ডাকসু নির্বাচনের ফল নিয়ে আলোচনা সভায় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেন, গত ১৭ বছর ছাত্রদল হলে থাকতে পারে নাই, তারা নির্যাতনের শিকার হয়েছে। অন্যদিকে ডাকসু নির্বাচনে যারা (ছাত্রশিবির প্যানেল) পাশ করেছে তারা তলে তলে আওয়ামী লীগের সঙ্গে মিলে হলে থেকে কাজ করেছে, নির্বাচনের প্রস্তুতি নিয়েছে।

তিনি মনে করেন, ডাকসুর ফলাফল আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রভাব ফেলবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা