× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কথার জালে মানুষকে বিভ্রান্ত করা বিএনপির নীতি নয়: ডা. জাহিদ হোসেন

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৫ পিএম

কথার জালে মানুষকে বিভ্রান্ত করা বিএনপির নীতি নয়: ডা. জাহিদ হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে, কথার ফুলঝুড়িতে নয়। বিএনপি জনগণের জন্য যা করেছে তা বাস্তবমুখী এবং মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক ছিল। কথার জালে মানুষকে বিভ্রান্ত করা বিএনপির নীতি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ভেবটগাড়ী আদিবাসী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি কাজে বিশ্বাসী, কথার ফুলঝুড়িতে মানুষকে ভুলিয়ে রাখার দল নয়। মেয়েদের স্কুলে লেখাপড়ার জন্য কোন বেতন দিতে হয় না, এটি ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যুগান্তকারী উদ্যোগ। আজ দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের মেয়েরা বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাচ্ছে। এ কৃতিত্ব বিএনপি সরকার ও বেগম খালেদা জিয়ার।

তিনি আরও বলেন, আমরা সবাই বাংলাদেশি। আমাদের সবার সমান অধিকার রয়েছে। কাউকে দুর্বল মনে করার কোনো সুযোগ নেই, আবার কাউকে প্রভাবশালী ভেবে ভয় পাওয়ারও দরকার নেই। আপনারও একটি ভোট, আমারও একটি ভোট এই সমতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত। আমার চেয়ে আপনার বেশি অধিকার নেই, আবার আপনার চেয়ে আমারও বেশি অধিকার নেই। তাই আমাদের উচিত একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করা।

উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকারের জন্য বিএনপি সবসময় কাজ করেছে এবং ভবিষ্যতেও কাজ করবে। জনগণই দেশের মালিক, এই বিশ্বাস নিয়ে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে এবং থাকবে।

ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, খেলোয়াড় ও গ্রামবাসী উপস্থিত ছিলেন। খেলার মাঠে জনতার ব্যাপক সমাগমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা