বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১২:১১ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে হল সংসদের ভোট গণনা চলছে। ভোটগ্রহণ শেষ হওয়ার ১৩ ঘণ্টা পরেও ৭টি হল বাকি এবং ১৪টি হলের ভোট গণনা শেষ হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার নির্বাচন কমিশনের কার্যালয় থেকে এ তথ্য পাওয়া যায়।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গণনা অনুষ্ঠিত হয়। ওএমআর পদ্ধতিতে গণনার কথা থাকলেও ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের আপত্তিতে তা ম্যানুয়ালি করা হয়। এ কারণে নির্বাচনের প্রায় ১৩ ঘণ্টা বেরিয়ে গেলেও হল সংসদের ভোট গণনা শেষ করতে পারেনি নির্বাচন কমিশন।