× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধীরগতিতে চলছে জাকসুর ভোট গণনা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৮ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা ধীরগতিতে চলছে। নির্বাচন কমিশন জানিয়েছে, স্বয়ংক্রিয়ভাবে নয়, হাতে ভোট গণনা করায় সময় বেশি লাগছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষে রাত ১০টার দিকে সিনেট ভবনে কেন্দ্রীয়ভাবে ভোট গণনা শুরু হয়। পুরো প্রক্রিয়া ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে।

প্রথমে ২১টি হল সংসদের ভোট গণনা শুরু হয়। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ১১টি হলের ভোট গণনা শেষ হলেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ফল ঘোষণা করা হয়নি। হল সংসদের ফল ঘোষণা হওয়ার পর জাকসুর ভোট গণনা শুরু হবে।

১০ নম্বর ছাত্র হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব বলেন, ‘হাতে গোনার প্রক্রিয়া সময়সাপেক্ষ। এভাবে চলতে থাকলে চূড়ান্ত ফলাফল শুক্রবার মধ্যরাতের আগে পাওয়ার সম্ভাবনা নেই।’

এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৮০৫ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৮ হাজার ১৬ জন। ভোটের হার দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৯ শতাংশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা