বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫১ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান। প্রবা ফটো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে তৃতীয় তলার ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে তিনি নিজের ভোট প্রদান করেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ সাদী হাসান বলেন, তিনি নিজের এবং ছাত্রদল সমর্থিত প্যানেলের বিজয়ে আশাবাদী। তিনি অভিযোগ করে বলেন, গত কিছু দিন ধরে প্রশাসন একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিতে নানা পন্থায় চেষ্টা করছে। তবুও আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলাম এবং থাকব। শিক্ষার্থীরাই যাদের পছন্দ করবে, আমরা তাদের সঙ্গেই থাকব।
ছাত্রদল সমর্থিত প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন- জিএস তানজিলা হোসাইন বৈশাখী, এজিএস (পুরুষ) সাজ্জাদুল ইসলাম এবং এজিএস (নারী) আঞ্জুমান আরা ইকরা, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইয়ামিন হাওলাদার, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান খাঁন, সাংস্কৃতিক সম্পাদক আবিদুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক পারভেজ হাসান নিশান, নাট্য সম্পাদক আমিনুল ইসলাম, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন তাওহিদুর রহমান খাঁন, সহ-সমাজসেবা (পুরুষ) শাকিল সর্দার, সহ-সমাজসেবা (নারী) কাজী মৌসুমী আফরোজ, ক্রীড়া সম্পাদক উজ্জ্বল হাসান।
আরও রয়েছেন, সহ-ক্রীড়া (পুরুষ) রুহুল আমিন সুইট, সহ-ক্রীড়া (নারী) মোছা. শাহানাজ পারভীন শানু, পরিবহন ও যোগাযোগ সম্পাদক জহিরুল ইসলাম, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক মমিনুল ইসলাম।