× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাকসু নির্বাচন

ভোট দিতে উদয়ন স্কুল কেন্দ্রে সাদিক কায়েম

বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৬ এএম

ভোট দিতে উদয়ন স্কুল কেন্দ্রে গিয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম ও এজিএস প্রার্থী মহিউদ্দিন খান।

ভোট দিতে উদয়ন স্কুল কেন্দ্রে গিয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম ও এজিএস প্রার্থী মহিউদ্দিন খান।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট দিতে উদয়ন স্কুল কেন্দ্রে গিয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম ও এজিএস প্রার্থী মহিউদ্দিন খান।

এছাড়াও ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিমও এখানে ভোট দেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)সকাল সোয়া আটটায় এ কেন্দ্রে ভোট দিতে আসেন তারা।

এর আগে সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।  

সরেজমিন দেখা যায়, উদয়ন স্কুল কেন্দ্রে ভোট দিতে জড়ো হয়েছেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসিম উদ্দিন হল, মাস্টারদা সূর্যসেন হল ও শেখ মুজিবুর রহমান হলের ভোটাররা। সকাল থেকেই কেন্দ্রগুলোতে উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছেন ভোটাররা।

ভোট প্রদান শেষে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন সাদিক কায়েম। এ সময় তিনি বলেন, ডাকসুর মাধ্যমে বাংলাদেশে পুনরায় গণতান্ত্রিক চর্চা শুরু হবে। আমরা আশা একটা একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা