× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

রংপুর অফিস

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৪ পিএম

যুবলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

রংপুর মেট্রোপুলিশের অভিযানে যুবলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ (৫৫) গ্রেপ্তার হয়েছেন। 

রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর ধাপ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহিদ নীলফামারী সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি নীলফামারী সদরের খয়রাত হোসেন থানাপাড়া এলাকার আনিস উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা, নাশকতাসহ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে নীলফামারী সদর থানায় মামলা রয়েছে।  

মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান আরও জানান, গণঅভ্যুত্থানের পর যুবলীগ নেতা শাহিদ আত্মগোপনে চলে যায়। তার বিরুদ্ধে নীলফামারী সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। শাহিদকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা