× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনী এলাকা থেকে ইউনিয়ন বিচ্ছিন্নকরণ, হাইকোর্টে রিট করবেন বাবুল

সদরপুর (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪০ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে দুটি ইউনিয়ন (আলগি ও হামিরদি) ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সঙ্গে যুক্ত করায় স্থানীয় জনগণের মধ্যে গভীর ক্ষোভ বিরাজ করছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ফরিদপুরের সদরপুরের ঢেউখালী ইউনিয়নের পশ্চিম চন্দ্রপাড়া ইঞ্জিনিয়ার আজিজ শিকদার বাজারে এক উঠান বৈঠকে তিনি একথা বলেন। 

বাবুল বলেন, কিছুদিন আগে নির্বাচন কমিশন ভাঙ্গা (ফরিদপুর-৪ আসনের অংশ) উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে সংযুক্ত করেছে। এ সিদ্ধান্তে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা শুরু থেকেই বলেছিলাম-প্রয়োজনে ভাঙ্গাকে স্বতন্ত্র আসন ঘোষণা করা হোক এবং সদরপুর-চরভদ্রাসন উপজেলা মিলে একটি আসন গঠন করা হোক। কিন্তু তা না করে হঠাৎ দুটি ইউনিয়ন অন্য আসনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, এ বিষয়ে তারা ইতোমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু করেছি। আমরা রবিবার (৭ সেপ্টেম্বর) এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করব।

বিশিষ্ট সমাজসেবক মো. কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রাব্বানী ও মো. মোখলেসুর রহমান খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ শিকদার প্রমূখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা