প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৮ এএম
ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দার।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় গুলশানের চেয়ারপারসন অফিসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে উভয় পক্ষ আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
সাক্ষাতকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।