× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক অধিকার হরণ করছে : বাম জোট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২২ ২০:৩০ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২ ২০:৩০ পিএম

সরকারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাজধানীর পল্টনে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট। ছবি: প্রবা

সরকারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাজধানীর পল্টনে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট। ছবি: প্রবা

আওয়ামী লীগ সরকার বিরোধী দল ও বিরোধী মত দমন করে গণতান্ত্রিক অধিকার হরণ করছে বলে অভিযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে গণসংগ্রাম গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন তারা৷ 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর পল্টনে সরকারের পদত্যাগ, নির্বাচন ব্যবস্থার সংস্কার করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, হামলা-মামলা, দমন-পীড়ন বন্ধ, রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ থেবে এই আহ্বান জানান বাম জোটের নেতারা।

সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। 

এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডা. হারুন উর রশীদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ ও সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা রুবেল সিকদার।

বাম জোট নেতারা বলেন, রাজনৈতিক দলের অফিসে হামলা-ভাংচুর, তালাবদ্ধ করা, নেতৃবৃন্দকে অফিসে ঢুকতে না দেওয়া, সভা-সমাবেশে বাধা প্রদান করে সরকার গণতান্ত্রিক অধিকার হরণ করছে৷ স্বৈরাচারী শাসকরা এ ধরনের কার্যক্রম চালিয়ে জনগণের কণ্ঠরোধ করতে চায়। কিন্তু ইতিহাস সাক্ষী ওইসব স্বৈরাচারী শাসকরা বেশি দিন ক্ষমতায় টিকতে পারে না।

বাম নেতারা অভিযোগ করেন, সরকার সভা-সমাবেশ বন্ধ করে শুধু রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার হরণ করেনি, জনজীবনে দুর্ভোগ বাড়িয়েছে। ভয়ের রাজত্ব তৈরি করে দুর্নীতি ও লুটপাট অব্যাহত রেখে ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইছে। সরকার দেশকে পুলিশি ও হোন্ডা গুণ্ডাদের রাজত্বে পরিণত করেছে। সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিরোধী দলের সভা সমাবেশকে কেন্দ্র করে এসব ভূমিকা আরও নগ্নভাবে প্রকাশিত হয়েছে। 

বাম নেতারা সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া ও তদারকি সরকারের অধীনে নির্বাচন দাবি করে বলেন, দেশে বিনা ভোটের সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।

আওয়ামী লীগের বিরুদ্ধে গণসংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়ে বাম জোট নেতারা বলেন, ভোট ও ভাতের লড়াই জোরদার করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যার যার দাবিতে ঐক্যবদ্ধ হতে হবে। নিজস্ব দাবি বাস্তবায়নে গণসংগ্রাম গড়ে তুলতে হবে। এজন্য যার যার অবস্থান থেকে রাজপথে নেমে আন্দোলন গড়ে তুলতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা