× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

রংপুর অফিস

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৯ পিএম

রংপুরে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে আট উপজেলা ও তিন পৌরসভায় বর্ণাঢ্য র‌্যালি হয়েছে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসার নেতৃত্বে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিতে কাউনিয়ার সারাই, বালাপাড়া, শহীদবাগ, হারাগাছ, টেপামধুপুর ও কুর্শা ইউনিয়ন বিএনপির কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। তারা বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে র‌্যালিটি উৎসবমুখর করে তোলেন। র‌্যালিটি কাউনিয়া উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান বাদল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার শাহাদত, কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শফি প্রমুখ।

বিএনপি নেতা এমদাদুল হক ভরসা বলেন, ‘বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা একটি বর্ণাঢ্য র‌্যালি করেছি। সাধারণ জনগণ বিএনপির নেতাকর্মীদের হাত নেড়ে স্বাগত জানিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। কাউনিয়া-পীরগাছাবাসী বিএনপির ধানের শীষে ভোট দিয়ে প্রার্থীকে জয়যুক্ত করবেন। বিএনপি সরকার গঠন করবে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারে গিয়ে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করবেন। এতে জনগণ স্বাধীনভাবে কথা বলতে পারবে, তাদের উন্নয়নের কথা তুলে ধরতে পারবে।’

তিনি আরও বলেন, বর্তমানে নির্বাচন বানচালের জন্য দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা