× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আ. লীগ ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র হত্যা করেছিল: রিজভী

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৩ পিএম

আ. লীগ ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র হত্যা করেছিল:  রিজভী

‎বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ বিগত ১৬ বছরে দেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। এবার স্বতস্ফূর্ত ভোট দিতে চাই। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই। ‎বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার দোহারের কালেমা চত্বরে ঢাকা জেলা বিএনপি আয়োজিত বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎রিজভী আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন দলের মধ্যে বিতর্ক দেখা দিয়েছে। আমরা দীর্ঘদিন যাবত যেভাবে ভোটে অভ্যস্থ সেভাবেই ভোট দেব। আমরা সরাসরি ভোট হবে, না আনুপাতিক ভোট হবে সেটা বুঝি না। জনগণ জানেই না আনুপাতিকের অর্থ কী? আমরা এতসব বুঝি না। শেখ হাসিনা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ভোট কেন্দ্রে ভোটার যেতে আগ্রহ হারিয়েছিল। আমরা সেই ভোটাধিকার ফিরিয়ে আনতে চাই।

‎তিনি বলেন, এই ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাককে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু ভোট হওয়ার আগেই তাকে গ্রেপ্তারের ষড়যন্ত্র করা হয়েছিল। তছনছ করা হয়েছিল গণতন্ত্র, ভোটাধিকার, কথা বলার অধিকার।

‎এসময় চলমান ডাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, যারা গোপনে ছদ্মবেশে অন্যদলে ঢুকে আবার ষড়যন্ত্র করে সুযোগ বুঝে নিজের দলে ফিরে আসেন এটা কি মানুষ ভালো বলে? নাকি যারা সত্যের জন্য ন্যায়ের জন্য, গণতন্ত্রের জন্য, আদর্শের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৬ বছর আপোষহীন লড়াই করেছে সেই জাতীয়তাবাদী ছাত্রদল আসবে? নাকি সুবিধাবাদীরা আসবে?

‎এখানে যারা আছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বলবেন, যারা শেখ হাসিনার পাতানো ফাঁদে পা দেয়নি সেই জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্যানেলে ভোট দিতে বলবেন। কারণ এরা আপোষ করতে জানে না। এরা স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামের আপোষহীনতার প্রতীক। এদের আমাদের ভোট দিতে হবে।

‎প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালির মাধ্যমে আমরা প্রমাণ করব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিলেন। কারণ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিবার বার বার গণতন্ত্রকে হত্যা করেছে। হাসিনার বাবা বাকশাল কায়েম করেছে। সেখান থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এ কারনেই তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ‎ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান সালাহউদ্দিন বাবু, নির্বাহী কমিটির সদস্য মো. তমিজ উদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি জুয়েল মোল্লা, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী প্রমুখ।

‎আলোচনা সভা শেষে জয়পাড়া কালেমা চত্বর থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জয়পাড়া থানার মোড় হতে করমআলীর মোড়ে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা