× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘সংঘাত’ এড়াতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩২ পিএম

‘সংঘাত’ এড়াতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) কর্মসূচি স্থগিত করে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়। মঙ্গলবার  জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জেলা বিএনপির অফিসিয়াল পেজ থেকে এক পোস্টের মাধ্যমে দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছিল। কিন্তু জেলা বিএনপির পক্ষ থেকে আকস্মিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। তবে কি কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে বোধগম্য নয়। আমাদের পক্ষ থেকেও এমন কোনো শঙ্কার কথা তাদের জানানো হয়নি। অন্য কোনো পক্ষ এমন কিছু জানিয়েছে কিনা আমার জানা নেই।

দাগনভূঞার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন বলেন, কর্মসূচি স্থগিতের বিষয়ে জেনেছি। তবে সাংগঠনিক কোনো বৈঠকের আগ পর্যন্ত নেতাদের কাছে আমাদের জবাবদিহি করার সুযোগ নেই। আমাদের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখার জন্য জেলা বিএনপি হয় তো এমন সিদ্ধান্ত নিয়েছেন।

এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, বিএনপির কমিটিকে কেন্দ্র করে দাগনভূঞায় দীর্ঘদিন ধরে কিছু নেতাকর্মী বিশৃঙ্খলা করছে। বিভিন্ন সময়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের মতো ঘটনাও ঘটেছে। এবার সংঘাত ও সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে কর্মসূচি স্থগিত করা হয়েছে। ইতোমধ্যে বিষয়গুলো বিএনপির কেন্দ্রীয় পরিষদে জানানো হয়েছে। এতদিন ধরে সংগঠন নিয়ে যারা বাড়াবাড়ি করেছে তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও বিএনপি নেতা সাইফুর রহমান স্বপনের  অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা