× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাগপা সভাপতি খন্দকার লুৎফরের ওপর হামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৯ পিএম

হামলায় আহত জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান। ছবি : সংগৃহীত

হামলায় আহত জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান। ছবি : সংগৃহীত

রাজধানীর পল্টনে গণঅধিকার পরিষদ অফিস থেকে বৈঠক শেষে বের হওয়ার সময় দুর্বৃত্তদের হামলায় জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক দল জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান গুরুতর আহত হয়েছেন। বৈঠক শেষে রাস্তা পার হওয়ার সময় কয়েকজন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

তৎক্ষণাৎ তাকে কাকরাইল ইসলামি ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জাগপার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, এই ধরনের হামলা গভীর চক্রান্তের অংশ। এটি আসন্ন জাতীয় নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র হতে পারে।

তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।

বিবৃতিতে তিনি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের ঐক্যই গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রকে প্রতিহত করে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা