× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশ্ন আবিদুলের

জাতীয় নির্বাচনে একদিন বন্ধ থাকে, ডাকসুতে চারদিন কেন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ১৭:৪৯ পিএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৫ ১৭:৫০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে চারদিন ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, জাতীয় নির্বাচনের সময় বন্ধ থাকে একদিন, ছাত্র সংসদ নির্বাচনে কীভাবে চারদিন বন্ধ থাকে?

রবিবার (৩১ আগস্ট) বিকালে ডাকসুর আচরণবিধি ভঙ্গের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়ে বের হওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ প্রশ্ন তোলেন তিনি। এসময় প্যানেলের জিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ, ক্রীড়া সম্পাদক চিম চিম্যা চাকমাসহ অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

আবিদুল বলেন, জামায়াত-শিবির নিয়ন্ত্রিত ‘ফোকাস’ কোচিং সেন্টারে সংবর্ধনার নামে ছাত্রশিবির প্রচারণা চালিয়েছে। এছাড়া, আচরণবিধি ভঙ্গ করে ভোটারদের খাওয়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, শিবিরের প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় মুক্তিযুদ্ধে চাকমা জনগোষ্ঠীর অবদানকে অস্বীকার করেছেন। এছাড়াও, সদস্য প্রার্থী সর্ব মিত্র চাকমা মুক্তিযুদ্ধকে কটাক্ষ করেছেন। এর আগে জয়েন উদ্দিন তন্ময় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে কটাক্ষ করেছেন। তারা প্রতিনিয়ত মুক্তিযুদ্ধকে নিয়ে এমন কথাবার্তা বলে যাচ্ছেন।

প্যানেলের ক্রীড়া সম্পাদক প্রার্থী চিম চিম্যা চাকমা বলেন, মুক্তিযুদ্ধে চাকমা রাজপরিবারের অনেকেই অংশ নিয়েছিলেন। কতিপয়ের কারণে পুরো জনগোষ্ঠীর অবদানকে অস্বীকার করা যায় না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা