× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নুরের ওপর হামলার তদন্ত দাবি তারেক রহমানের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ০৯:৪১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ নিন্দা জানান।

তারেক রহমান বলেন, গণতন্ত্রপন্থী অংশীদাররাবিএনপি ও এর মিত্ররাসংযম ও সহনশীলতা বজায় রাখবে। গত বছরের গণঅভ্যুত্থানের চেতনা অবশ্যই জয়ী হবে। দেশকে বর্তমান অস্থিরতার শৃঙ্খল থেকে মুক্ত করে জনতার শাসন প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আমাদের সহিংসতার সংস্কৃতির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, আইনের শাসন সমুন্নত রাখতে হবে এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়তে হবে। কেবল গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতায়ন ও সবার জন্য ন্যায়বিচার, সাম্য এবং মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হতে পারি

নুরের দ্রুত সুস্থতা কামনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, ঘটনার আইনানুগ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা