× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবদল নেতার জামায়াতে যোগদান

আমতলী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ১৬:৪৩ পিএম

যুবদল নেতার জামায়াতে যোগদান

বরগুনার আমতলী উপজেলা বিএনপির দানবীয় শক্তি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বরগুনা জেলা কৃষক দলের সহ-সভাপতি পদসহ বিএনপির সকল পদ ছেড়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ দলে যোগদান করছেন আবু বকর সিদ্দিক (জসিম) ফকির।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজ সড়কে উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। পরে তিনি জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপস্থিতিতে দলীয় ফরম পূরণ করেন। 

জানা গেছে, আমতলী উপজেলার হাসপাতাল সড়কের আবু বকর সিদ্দিক (জসিম) ফকির ২০০৫ সালে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। গত ১০ বছর ধরে তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, বরগুনা জেলা কৃষক দল সহ-সভাপতি ও উপজেলা কৃষক দল আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। গত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে ৮টি মামলার আসামি হয়েছেন। গত বছর ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর দলীয় কর্মকাণ্ড জোরালো ভাবে শুরু করেন তিনি। কিন্তু দলের কিছু সিনিয়র নেতাদের দানবীয় কর্মকাণ্ডে তিনি ক্ষুব্ধ হন বলে অভিযোগ করেন জসিম ফকির। তার আরও অভিযোগ দলের সিনিয়র নেতাদের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দলের হাই কমান্ডে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। তাই তিনি ক্ষুব্ধ হয়ে বিএনপি দলের সকল পদ থেকে পদত্যাগ করেন। 

শুক্রবার তিনি জামায়াতে ইসলামী বাংলাদেশ দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী আমতলী উপজেলা শাখার নায়েবে আমির অধ্যাপক মাওলানা ইলিয়াস হোসাইন, বরগুনা জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আবদুল মালেক, উপজেলা সেক্রেটারি মো. মোফাজ্জল হোসেন, প্রভাষক কবির হোসেন,  মাহবুবুর রহমান মঈন পহলান, মো. আবুল হাসান মৃধা ও আবদুল খালেক প্রমুখ।

আবু বকর সিদ্দিক (জসিম) ফকির বলেন, ২০ বছর যুবদল, কৃষক দলের রাজনীতিতে যুক্ত ছিলাম। কিন্তু দলের মধ্যে নিয়মশৃঙ্খলা নেই। দলের সিনিয়র দানবীয় শক্তির কাছে উপজেলা বিএনপির ত্যাগী নেতারা জিম্মি। সত্য ও সততার ভিত্তিতে রাজনীতির জায়গা বিএনপিতে নেই। তাই আমি যুবদল, কৃষকদলসহ বিএনপির সকল পদ থেকে অব্যাহতি দিয়েছি। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী দলের আদর্শ ও কর্মকাণ্ড আমাকে আকৃষ্ট করেছে। তাই আমি জামায়াতে ইসলামী দলের সদস্য ফরম পূরণ করে যোগদান করেছি। কিন্তু তিনি বিএনপির দানবীয় শক্তির নাম প্রকাশ করতে অপরগতা প্রকাশ করেছেন। 

জামায়াতে ইসলামীর আমতলী উপজেলা শাখার নায়েবে আমির অধ্যাপক মাওলানা ইলিয়াস হোসাইন বলেন, জামায়াতে ইসলামী একটি শান্তিপ্রিয় ইসলামী রাজনৈতিক দল। যে কেউ আমাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলে যোগ দিতে পারেন। আজ শুক্রবার (২৯ আগস্ট) যুবদল নেতা আবুবকর সিদ্দিক (জসিম) ফকির আমাদের দলে যোগদান করেছেন।

আমতলী উপজেলা যুবদল আহ্বায়ক কবির উদ্দিন ফকির বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন, এ দলকে কেউ ভালোবেসে যোগদান করবে আবার কেউ সুফল ভোগ করতে না পেরে চলে যাবে। তাতে বিএনপির কিছুই আসে যায় না। তিনি আরো বলেন, উপজেলা বিএনপিতে দানবীয় শক্তি বলতে কিছুই নেই। এটা তার মনগড়া কথা।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা