× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেতাকর্মীরা গুম-খুনের শিকার হলেও হাসিনার কাছে মাথানত করেনি: এ্যানী

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ২২:৪৫ পিএম

নেতাকর্মীরা গুম-খুনের শিকার হলেও হাসিনার কাছে মাথানত করেনি: এ্যানী

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে যখন এক দফার আন্দোলন, তখন বারবার জেলে গেছি। হামলা, মামলা, অত্যাচার, নির্যাতন হয়েছে নেতাকর্মীদের ওপর। যত প্রতিবাদী হয়েছি, তত গ্রেপ্তার হয়েছি। তবুও আমরা কখনোই হাসিনার কাছে মাথানত করি নাই। আমাদের অনেক নেতাকর্মী গুমের শিকার, খুনের শিকার, রক্তাক্ত হয়েছে। তবুও হাসিনার কাছে মাথানত করেননি। আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি। সন্ত্রাস, অত্যাচার নির্যাতনের মধ্যেও বীরদর্পে চলেছি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পৌর বিএনপির সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানী চৌধুরী বলেন, আমার বাড়িতে হামলা হয়েছে, নেতাকর্মীদের বাড়িতে হামলা হয়েছে। তারপরও আমরা পালিয়ে যাইনি। অনেক এসপি, ডিসির রক্তচক্ষু দেখেছি, আর গডফাদার তাহের (প্রয়াত আ. লীগ নেতা) বাহিনী তো সাধারণ ব্যাপার ছিল। কিন্তু সব সময় বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এ জেলায় (লক্ষ্মীপুর) আমরা নেতৃত্ব দিয়েছি। মাথানত করে নেতৃত্ব দেই নাই।

তিনি বলেন, ৫ আগস্টের পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন মনে করলেন রাজনীতি ও রাজনীতিবিদদের যে একটা গুণগত পরিবর্তন প্রয়োজন এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা দরকার, আগামী যে নির্বাচন, আগামী দিনে দেশ গড়ার যে চ্যালেঞ্জ, বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের সকলের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে আমরা ভবিষ্যত পরিকল্পনা নিয়ে নিচ্ছি। তিনি যে কথাগুলো বলছেন, সাধারণ মানুষের আস্থা এমনভাবে বেড়ে চলেছে বাংলাদেশের সঠিক যে একটা নেতৃত্ব দরকার, তিনিই হলেন তারেক রহমান। তিনি আস্থা সৃষ্টি করেছেন, বিশ্বাস স্থাপন করেছেন। তার অপেক্ষায় রয়েছি, তিনি এ দেশে আসবেন। একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সে জনগণের সরকার বাংলাদেশ জাতীয়বাদী দলের সরকার হবে।

তিনি আরও বলেন, আমরা ৩১ দফার কথা বারবার বলেছি। আমরা যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি, সবাইকে নিয়ে আমরা জাতীয় ঐকমত্যের সরকার গঠন করব। সেই সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে।

লক্ষ্মীপুর পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান ও জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল হাশেম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা