× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ২০:৫৫ পিএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৫ ২১:১৪ পিএম

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে গুলশানের বাসভবনে ফিরোজা থেকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি হাসপাতালে উদ্দেশে রওনা হয়। পরে রাত সাড়ে ৮টায় তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই তার বাসায় ফেরার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ম্যাডামকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে তার গাড়িবহর হাসপাতালে এসে পৌঁছায়।

জানা গেছে, খালেদা জিয়ার গাড়িবহর হাসপাতালে রওনা হওয়ার আগে তার বাসভবনে ফিরোজা গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা