× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি কার্যালয়ে এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২২ ১২:১৭ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২ ১৫:১৯ পিএম

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি : সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি : সংগৃহীত

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে তিনি সেখানে গেলে কার্যালয়ের ক্ষতিগ্রস্ত কক্ষগুলো দেখান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অলি বিএনপির কার্যালয় দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং বিএনপি নেতাদের সহমর্মিতা জানান। তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। 

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ। 

কর্নেল অলি একসময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের মন্ত্রীও ছিলেন। পরে ২০০৬ সালে মতবিরোধের কারণে বিএনপি থেকে পদত্যাগ করে নতুন দল গঠন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা