× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সন্ধ্যায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ০৯:৪১ এএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৫ ০৯:৪২ এএম

খালেদা জিয়া ও পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত

খালেদা জিয়া ও পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত

ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

আজ রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বৈঠকে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ এবং চলমান রাজনৈতিক বিষয়গুলো আলোচনা হওয়ার কথা রয়েছে।

ঢাকার পাকিস্তান দূতাবাসে শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল বৈঠকে বসে।

এর আগে, বিকাল ৫টায় মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ডা, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে।

এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও সার্ক’কে আরো গতিশীল করাসহ বিভিন্ন বিষয়ে আলাপ হয় বলে জানান জামায়াত নেতা ডা. তাহের। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে দলটির সাত সদস্যের একটি দল।

উল্লেখ্য, দুদিনের সফরে শনিবার (২৩ আগস্ট) ঢাকায় পৌঁছান ইসহাক দার। দুপুর ২টার দিকে পাকিস্তানের বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা