× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনীতিবিদদের চাপে নির্বাচনের ডেডলাইন দিয়েছেন ড. ইউনুস: ফরহাদ মজহার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ১৮:১৫ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

ক‌বি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, ‘রাজনীতিবিদদের চাপের মুখে নতি স্বীকার করে নির্বাচনের ডেডলাইন দিয়েছেন ড. ইউনূস। সব রাজনৈতিক দলের চাপে তিনি বাধ্য হয়েছেন। সবাই শুধু ভোট চায়, নির্বাচনে জিতে ক্ষমতায় জেতে চায়। কেউ দেশের কথা, জনগণের কথা ভাবে না। সবাই শুধু ক্ষমতায় গিয়ে লুটপাট করতে চায়। জনগণ আগে রাষ্ট্র পরে, জনগণের ওপরে রাষ্ট্র নয়।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে কু‌ড়িগ্রা‌মের উলিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদ আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি’ বিষয়ে এক আলোচনাসভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা ব‌লেন তি‌নি।

ফরহাদ মজহার বলেন, রাষ্ট্রের এমন কোনো ক্ষমতা থাকবে না যে জনগণের ব্যক্তি অধিকার খর্ব করে। রাষ্ট্র এমন কোনো আইন বা নীতি প্রণয়ন করতে পারবে না যা প্রাণ, প্রকৃতি, পরিবেশ ও সাংস্কৃতিক বৈচিত্র্য নষ্ট করে। জীবন ও জীবিকা নষ্ট বা ধ্বংস হয় এমন কোনো আইন বা নীতি রাষ্ট্র প্রণয়ন করতে পারবে না। 

তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর আমাদের জীবন আমরা স্থানীয়ভাবে যাপনের সিদ্ধান্তের অধিকার চেয়েছি। কিন্তু আমাদের সিদ্ধান্ত গ্রহণের অধিকার রাষ্ট্র দেয় না। রাষ্ট্র সিদ্ধান্ত গ্রহণ করে ঢাকায় বসে। আমার করের টাকায় রাষ্ট্র চলে, কিন্তু আমার কোনো উপকারে আসে না।’

ফরহাদ মজাহার ব‌লেন, আমাদের প্রথম কাজ হলো নতুন রাষ্ট্র গঠন করা। আমাদের সকলকে একত্রিত হয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য কাজ করতে হবে। আগে রাষ্ট্রের কাঠামো ঠিক করতে হবে, তারপর নির্বাচন করতে হবে।

তিনি আরও ব‌লেন, ‘বেগম খালেদা জিয়ার আপোসহীন সংগ্রাম ছাড়া এই গণ-অভ্যুত্থান হতো না। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, এনসিপিসহ সকল দলকে নিয়ে একটি নতুন গঠনতন্ত্র করতে হবে, যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হয়। বিদেশ থেকে লোক নিয়ে এসে বিভিন্ন কমিশন গঠন করে রাষ্ট্রের সংস্কার করা সম্ভব নয়। দেশের মানুষকে দিয়ে যারা দেশের মানুষ নিয়ে কাজ করে, চিন্তা করে তাদের দিয়েই কমিশন গঠন করে রাষ্ট্রের সংস্কার কাজ এগিয়ে নিতে হবে।

জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক নেছারউদ্দীন আহমেদ, সাংবাদিক শাহরিন আরাফাত, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, জুলাইযোদ্ধা আবদুল্লাহ আল নাহিন, অধ্যাপক আব্দুল বারী, সহকারী অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা