× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাকসু নির্বাচন

বাগছাস ও ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা, ছাত্রদলের কাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ১৪:২৯ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে প্যানেল ঘোষণা করেছে। 

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ‌ছাত্রদলের প্যানেল দ্রুতই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর। তিনি বলেন, আমাদের প্যানেল রেডি করেছি, যাচাই-বাছাই শেষে রবিবারে আমরা ফাইনাল ঘোষণা করব।

গতকাল শুক্রবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্যানেল ঘোষণা করে বাগছাস। এদিকে বৃহস্পতিবার বিকালে শিবির তাদের প্যানেল ঘোষণা করে।

শিক্ষার্থী ঐক্য ফোরাম ঘোষিত বাগছাসের প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে সংগঠনটির জাবি শাখার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের স্নাতকোত্তরের (৪৭ ব্যাচ) শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক (জিএস) পদে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তরের (৪৯ ব্যাচ) শিক্ষার্থী ও সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আবু তৌহিদ মো. সিয়াম, সহসাধারণ সম্পাদক (এজিএস-পুরুষ) পদে সরকার ও রাজনীতি বিভাগের স্নাতকের (৫০ ব্যাচ) শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান এবং এজিএস (নারী) পদে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর (৫০ ব্যাচ) শিক্ষার্থী মালিহা লামলাহকে মনোনীত হয়েছেন। 

প্যানেলে অন্য পদগুলোর মধ্যে শিক্ষা ও গবেষণা সম্পাদক ফারহানা বিনতে জিগার ফারিনা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মার্জিউর রহমান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক রাঈদ হোসেন, সহসাংস্কৃতিক সম্পাদক ফাতেমা তুজ জোহরা (বৈশাখী), সহক্রীড়া সম্পাদক (ছাত্র) রিং ইয়ং মুরং, সহক্রীড়া সম্পাদক (ছাত্রী) সাবিকুন্নাহার (পলি), আইটি ও গ্রন্থাগার সম্পাদক নকিব আল মাহমুদ অর্ণব, সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক আহসান লাবীব, সহসমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্র) কাজী মেহবার (তুর্য), সহসমাজসেবা ও মানবসেবা উন্নয়ন (ছাত্রী) সম্পাদক পদে নাদিয়া রহমান অন্বেষা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক নাসিম আল তারিক, পরিবহন ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. নাহিদ হাসান (ইমন)। 

এ ছাড়া কার্যকরী সদস্য পদে ৩ জন নারী হলেন পৃষতী খান, তানজিলা তাসনীম সেতু, আফিয়া ইবনাত সামিহা এবং ৩ জন পুরুষ হলেন সাদাত ইবনে ইসলাম, ত্বাসীন আহমেদ, মোহাম্মদ আলী চিশতি। এছাড়া নাট্য সম্পাদক ও ক্রীড়া সম্পাদক পদে তারা কোন প্রার্থী ঘোষণা করেননি।

সমন্বিত শিক্ষার্থী জোট (শিবির) ঘোষিত প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে ফার্মেসি বিভাগের (৪৭তম ব্যাচ) মাস্টার্সের শিক্ষার্থী আরিফুল্লাহ আদিব, সাধারণ সম্পাদক (জিএস) পদে ইংরেজি বিভাগের (৪৮তম ব্যাচ) মাস্টার্স শিক্ষার্থী মাজহারুল ইসলাম, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রত্নতত্ত্ব বিভাগের (৪৯ ব্যাচ) মাস্টার্স শিক্ষার্থী ফেরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের (৪৮ ব্যাচ) মাস্টার্সের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা মনোনীত হয়েছেন। 

অন্য পদগুলোর মধ্যে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে গণিত বিভাগের শিক্ষার্থী সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের জাহিদুল ইসলাম বাপ্পি এবং সাংস্কৃতিক সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহরিয়ার ইসলাম, সহসাংস্কৃতিক সম্পাদক হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক হিসেবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রুহুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক পদে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শফিউজ্জামান শাহীন, সহক্রীড়া (ছাত্র) পদে মাইক্রোবায়োলজি বিভাগের মহাদী হাসান, সহক্রীড়া (ছাত্রী) পদে গণিত বিভাগের লুবনা। 

আইটি ও গ্রন্থাগার পদে ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচের রাশেদুল ইমন লিখন, সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে রসায়ন বিভাগের হাফেজ আরিফুল ইসলাম, সহসমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে মাইক্রোবায়োলজি (ছাতড়) তৌহিদ ইসলাম, সহসমাজসেবা ও মানবসেবা উন্নয়ন (ছাত্রী) পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের হুসনী মোবারক, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের তানভীর রহমান মনোনীত হয়েছেন। 

এ ছাড়াও কার্যকরী সদস্য পদে রয়েছেন ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান, হাফেজ তরিকুল ইসলাম, আবু তালহা, মহসিন, রাকিবুল ইসলাম ও মুহিবুল্লাহ। 

মনোনয়নপত্র সংগ্রহের জন্য বরাদ্দ নির্ধারিত ৩ দিনে ২৫টি পদে ২৯৯টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা, মনোনয়নপত্র জমা হয়েছে ২৭৩টি। এ ছাড়া হল সংসদে ৫১৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা, মনোনয়নপত্র জমা হয়েছে ৪৬৭টি। কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদ মিলিয়ে ৮১৩টি মনোনয়নপত্র সংগ্রহ এবং ৭৪০টি মনোনয়নপত্র দাখিল করেছেন শিক্ষার্থীরা।

মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট।

মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে আগামী ২৬ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। সবকিছু শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ২৯ আগস্ট বিকাল ৪টায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা