× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপিতে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে: বাবর

হাওরাঞ্চল (নেত্রকোনা) প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ১৬:৩৭ পিএম

বিএনপিতে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে: বাবর

বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, বিএনপিতে অনেক অনুপ্রবেশকারী ঢুকেছে। তাদের বিষয়ে সবাইকেই সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে হবে। অন্যথায় তাদের দ্বারা দলের যে ক্ষতি হবে, তার জন্য পরবর্তীতে বিএনপিকেই পস্তাতে হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১০টায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে মোহনগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচন বাধাগ্রস্ত করাসহ বিএনপির বিরুদ্ধে দেশী-বিদেশী অনেক ষড়যন্ত্র হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে। পাশাপাশি দলের কেউ যদি কোনো চাঁদাবাজি, দখলবাজী বা সন্ত্রাসী কোনো কর্মকান্ডে লিপ্ত থাকে, তবে দল থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

মোহনগঞ্জ পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ওরফে ভিপি জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, জেলা বিএনপি নেতা ও মোহনগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহাবুবুন্নবী শেখ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তালুকদার জীবন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জামিউল ইসলাম রাকিব, পৌর ছাত্রদলের আহবায়ক জহিরুজ্জামান খান রনি প্রমূখ।

দেশে বেকার সমস্যা নিরসনের কথা উল্লেখ করে বাবর বলেন, সারাদেশে বেকার সমস্যা যে হারে বেড়েছে তা নিরসনের জন্য আমাদের পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা ছাড়াও দক্ষ ও প্রশিক্ষিত করে যুব সমাজকে গড়ে তুলতে হবে। বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে বাবর আরও বলেন, ‘আপনারা জানেন আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিনা ভোটে দীর্ঘ ১৭ বছর দেশের ক্ষমতা দখল করে রেখে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ তার পরিবারের ওপর কত অত্যাচার নির্যাতন চালিয়েছে। আওয়ামী নির্যাতনের শিকার হয়ে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো শাহাদাত বরণ করেছেন। আর তার বড় ছেলে  দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নির্যাতিত হয়ে দীর্ঘ ১৭ বছর ধরে বিদেশে অবস্থান করছেন এবং সেখানে থেকেও তিনি দল তথা দেশের মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। তবে আল্লাহর রহমতে তিনি শীঘ্রই দেশে ফিরে আসবেন এবং আগামীতে তিনিই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

লুৎফুজ্জামান বাবর এর আগে ওইদিন সন্ধ্যায় বিরামপুর বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত এক পথসভায়ও বক্তৃতা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা