× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ বুধবার, প্রধান অতিথি চরমোনাই পীর

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ২৩:৩৩ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

ফেনী আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আগামী ২০ আগস্ট (বুধবার) ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। গণসমাবেশের লক্ষ্য ও প্রস্তুতি নিয়ে সোমবার বিকালে ফেনী প্রেস ক্লাবে মতবিনিময় সভার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ফেনী জেলা শাখা।

সংগঠনের ফেনী জেলা সেক্রেটারি একরামুল হক ভূঞা জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শিক ও গণমুখী রাজনৈতিক সংগঠন। জুলাই অন্দোলনে আমাদের নেতৃবৃন্দ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার আদায়ে অবিরাম সংগ্রাম চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ফেনীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনীতে বুধবার বিকালে গণসমাবেশের আয়োজন করেছে।

ইসলামী আন্দোলন ফেনীর সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঞার সভাপতিত্বে সমাবেশে ইসলামী চিন্তাবিদ, বরেণ্য শিক্ষাবিদ, সাংবাদিক ও সংঠনের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। গণসমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যেই যাবতীয় প্রস্তুতি চলছে। 

এসময় একরামুল হক ভূঞা বলেন, সরকারের ফ্যাসিবাদী হয়ে ওঠার প্রবণতাকে রুখতে আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে দিতে হবে। ইতোমধ্যে দেশের সাধারণ ভোটারদের পক্ষ থেকে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জোরালো আকার ধারণ করেছে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকারকে নির্বাচনের পদ্ধতি নিয়ে আলোচনা করার অনুরোধ জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ফেনীর সভাপতি গাজী এনামুল হক ভূঞা, সহ-সভাপতি মুফতি আহসান উল্লাহ কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুর রহমান ফরহাদ, প্রকাশনা সম্পাদক মাওলানা আলা উদ্দিন সাবেরী, প্রশিক্ষণ সম্পাদক মুফতি হাবিবুর রহমান, দুবাই শাখা সেক্রেটারি কবির আহাম্মদ পাটোয়ারী, দাম্মাম সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ বেলালী, জেলা অর্থ সম্পাদক মাওলানা আবদুল হালিম, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা জাহিদ হাসান চৌধুরী, জেলা ছাত্র আন্দোলনের সেক্রেটারি মীর হোসেন হৃদয় প্রমূখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা