× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ২১:৫৮ পিএম

সাটুরিয়ায় আওয়ামী লীগ নেতা হারুনার রশিদ হারুন

সাটুরিয়ায় আওয়ামী লীগ নেতা হারুনার রশিদ হারুন

মানিকগঞ্জের সাটুরিয়ায় আওয়ামী লীগ নেতা হারুনার রশিদ হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের আগসাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম।

গ্রেপ্তার হারুন একই এলাকার মৃত জয়নাল হোসেনের ছেলে এবং তিনি বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান।

সাটুরিয়া থানার ওসি শাহীনুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা