× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রহণযোগ্য নির্বাচন না হলে গণতন্ত্র ফিরবে না : আনিসুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১৬:০৩ পিএম

শনিবার সকালে রাজধানীর গুলশানে জাতীয় পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। প্রবা ফটো

শনিবার সকালে রাজধানীর গুলশানে জাতীয় পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। প্রবা ফটো

নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ গ্রহণযোগ্য না হলে কোনোভাবেই গণতন্ত্র ফিরে আসবেনা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, আমরা নির্বাচন চাই, তবে যেন-তেন নির্বাচন নয়। নির্বাচনের আগে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রতিদিনই মানুষ খুন হচ্ছে, সাংবাদিকরাও রেহাই পাচ্ছেন না। এ অবস্থায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন কল্পনাও করা যায় না।

শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে জাতীয় পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। 

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, গেল বছরের ৫ আগস্টের পট পরিবর্তনের পর দেশের রাজনীতিতে পরিবর্তন এসেছে। এই প্রেক্ষাপটে জাতীয় পার্টিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানে দেড় হাজার মানুষ শহীদ হয়েছেন, তাদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। 

বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার আগে নিজেদের দলেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। দশম জাতীয় সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব এসেছে। এখন থেকে জাপা যৌথ নেতৃত্বে গণতান্ত্রিক উপায়ে পরিচালিত হবে।’

গঠনতন্ত্র সংশোধন প্রসঙ্গে আনিসুল ইসলাম মাহমুদ জানান, ‘আমরা বিতর্কিত ধারা বাদ দিয়ে নতুন গঠনতন্ত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছি।’

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছে, আমরাও সংস্কারের পক্ষে। তবে সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা অপরিহার্য। নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো সংস্কার কার্যকর হবে না।’

বিচারপতি খায়রুল হক প্রসঙ্গে আনিসুল ইসলাম বলেন, তিনি ওপেন কোর্টে তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার পক্ষে রায় দিলেও পরে নিজেই রায় পরিবর্তন করেছেন। এজন্য অবশ্যই তার বিচার হওয়া উচিত, তবে কোনোভাবেই তার নামে হত্যা মামলা দেওয়া উচিত নয়। একই সঙ্গে তিনি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা ও জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, নাজমা আকতার, লিয়াকত হোসেন খোকাসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা