× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ থাকবে না: ডা. তাহের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১৩:২৮ পিএম

শুক্রবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। প্রবা ফটো

শুক্রবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। প্রবা ফটো

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের ৫৪ বছরের নির্বাচনী কলঙ্কমুক্ত হবে। কারণ, ৫৪ বছরে এ দেশে যতগুলো নির্বাচন হয়েছে, সব নির্বাচনই বিতর্কিত। পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে আর কোনো বিতর্ক থাকবে না। সৃষ্টি হবে না কোনো ফ্যাসিবাদের। যদি পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত না হয়, তাহলে আবারও আওয়ামী ফ্যাসিজমের সৃষ্টি হবে।

তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, একটি দল নির্বাচনে বিজয়ী হবে এমনটা মনে করছে। তাদের এ গ্যারান্টি কে দিয়েছে? তারা আওয়ামী লীগ স্টাইলে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়, কিন্তু তাদের এ স্বপ্ন জনগণ বাস্তবায়ন হতে দিবে না। সাম্প্রতিক সময়ে নির্বাচন নিয়ে বেসরকারি একটি প্রতিষ্ঠানের জরিপ নিয়ে ডা. তাহের বলেন, ইতোমধ্যে আপনার দেখেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন এদেশের ৭১ ভাগ মানুষ চায়। শুধু একটি দল পিআর পদ্ধতি চায় না।

আরেকটি  জরিপের কথা উল্লেখ করে তিনি বলেন, দিন দিন জামায়াতসহ ইসলামী দলগুলোর ওপর এদেশের জনগণের আস্থা বেড়ে যাচ্ছে। সেজন্য জরিপে ইতোমধ্যে জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো এগিয়ে যাচ্ছে।

আগামী নির্বাচনে জোটগঠনের ইঙ্গিত দিয়ে ডা. তাহের বলেন, জামায়াত এখন জনমত জরিপে অনেক এগিয়ে। তার সঙ্গে বিভিন্ন ইসলামিক দল ও এনসিপি এগিয়ে যাচ্ছে। পক্ষান্তরে, অন্য একটি রাজনৈতিক দলের জনপ্রিয়তা কমছে। আমাদের জরিপ যেভাবে এগিয়ে যাচ্ছে, আগামী দিনে আমরা আরও এগিয়ে যাবো এবং জামায়াতের নেতৃত্বাধীন জোট আগামী দিনে সরকার গঠন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সাবেক এই এমপি।

সংস্কার ও ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে তিনি বলেন, জামায়াত বরাবরই একটি নিরপেক্ষ ও লেভেল প্লেয়িং ফিল্ড নির্বাচনের পক্ষে। কিন্তু তার আগে প্রয়োজনীয় সংস্কার ও বিচার কার্যক্রম দৃশ্যমান করে যখনই নির্বাচন দেওয়া হবে, জামায়াতের কোনো আপত্তি নেই।

ডা. তাহের শুক্রবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় অন্যদেরর মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা আমীর মাহফুজুর রহমান, পৌর আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারী বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারী আবদুর রহিম, উপজেলা জামায়াত নেতা জয়নাল আবেদীন পাটোয়ারী, কাজী ইয়াছিন ও মাস্টার কামাল উদ্দিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা